ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার, নরওয়েতে অবস্থিত নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।  নোবেল কমিটি বলেছে, মাচাদোকে পুরস্কার দেওয়া হয়েছে “ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অক্লান্ত প্রচেষ্টার জন্য এবং দেশটিকে একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার সংগ্রামের জন্য।”


কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মাচাদো লাতিন আমেরিকার ইতিহাসে সাহস ও নেতৃত্বের এক অনন্য প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। 


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ট্রাম্প পুরস্কার পাননি।

ads
ads
ads

Our Facebook Page

↑